✕
press2-header-icon1

Sustainable travel: how to explore the world without guilt

March 16, 2026

সাভারের শেকড় থেকে মানুষের হৃদয়ে — ওবায়দুর রহমান অভি

August 17, 2026

    জীবন্ত বই

    August 17, 2026

    জীবন্ত বই

    আলেয়া আক্তার আঁখি

    রোজ রাত্তিরে জানালা খুলে রাখি
    চাঁদ আর তারার মিলনে যদি
    একটা কবিতা লেখা যায়
    যদি ভাঁটফুলের গন্ধে মাতে ঘর
    ক্ষতি কি!কিন্তু জানালায়
    একটা হুতোম পেঁচা এসে বসে
    ভয় পাই তার অবয়বে
    ভয়ে জানালা লাগাই।
    একটা বই নেড়েচেড়ে দেখি
    যা আমাকে উৎসর্গ করা হয়েছে
    স্বয়ং ঈশ্বর তার স্বত্বাধিকারী
    নিপুণ কৌশলে লিখেছেন সে বই
    ছন্দ মাত্রার কোনো ত্রুটি নেই
    তার প্রতিটা পৃষ্ঠাই রঙিন
    একেবারে জীবন্ত সে বই

    কি সুন্দর হাসে, খেলে,ঘুমায়,
    কান্নাতেও দারুণ নান্দনিকতা
    কখনো বুঝায় আদর চায়
    ঠিক আদরে নুইয়ে পড়া লজ্জাবতী
    আবার কান্নার স্বরে ঠোঁট উঁচিয়ে আসে
    এই বুঝি আধো বোলে মা ডাকছে।
    বইয়ের প্রতিটা ফর্মাই যেন নতুন চরিত্র
    যা রোজ নেড়েচেড়ে দেখি,চুমো খাই
    অভিজ্ঞতা সঞ্চয় করি এর পরতে পরতে।

    Topics:

      The best option to stay updated

      for only
      $5.99
      annually
      Read next
      October 24, 2026

      শালুকের দিকে হাঁটা : কবি ময়ুখ চৌধুরী স্যারের ক্লাস

      বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনগুলোর কথা এখন মনে হলে মনে হয় আমরা কোনো বিভাগে ভর্তি হইনি, বরং এক অদৃশ্য দরজার ভেতর ঢুকে পড়েছিলাম। দরজার ওপারে দাঁড়িয়ে ছিলেন ময়ুখ […]
      October 24, 2026

      একটি সংলাপ: নির্বাণের শহরে বুদ্ধ ও মীরা

      ফারজানা অনন্যা প্রভাতের সংলাপ: ঢাকা শহরের সকালটা এবসার্ডিটির মতো নিষ্প্রভ পরম্পরাহীন। ছুটে চলা ব্যস্ত মানুষদের চোয়ালের নিচে ঝুলে আছে ধোঁয়ার মতো অস্পৃশ্য নাগরিক ক্লান্তি। কারওয়ান বাজারের […]
      October 24, 2026

      রোকেয়া সাখাওয়াৎ হোসেনের অবরোধবাসিনীতে পর্দাপ্রথার অন্দরমহল

      রত্না মাহমুদা পুরুষের আধিপত্য, পুরুষতান্ত্রিক সমাজের মুখোশ টেনে ছিঁড়ে ফেলার মহৎ মানবীর নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২)।নারী পুরুষ ভেদাভেদ প্রাচীন কাল থেকেই চলে আসছে।নারীকে নারী […]